1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে খড় বোঝাই ভ্যানে মিললো ৩৪ বোতল ফেনসিডিল,আটক-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

বিরামপুরে খড় বোঝাই ভ্যানে মিললো ৩৪ বোতল ফেনসিডিল,আটক-২

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের বিরামপুরে খড়বোঝাই ভ্যানে মিললো ফেনসিডিল। একটি অটোচার্জার ভ্যানে খড়বোঝাই করে নিয়ে যাচ্ছিলো দুই যুবক। পথে পুলিশের তল্লাশি চৌকিতে পড়েন দুই যবুক। পরে খড়বোঝাই ভ্যানটি তল্লাশি করে ভ্যানের ভেতর বিশেষ কায়দায়

রাখা কসটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায় (১৭জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবক কে আটক করা হয়েছে। আটককৃত দুই যুবক হলেন- হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মংলাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নাঈদ ইসলাম (২০) ও একই এলাকার ফরিদ উদ্দিন এর ছেলে রাজু মিয়া (১৬)।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান- বৃহস্পতিবার সকালে চাঁদপুর পলাশবাড়ী রোড়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় রাস্তায় চলাচলরত সন্দেহভাজন বেশ কিছু যানবাহন তল্লাশি করা হয়। ওই সময় ভ্যানটি খড় নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলো। পরে থামানো ভ্যানটি ভালোভাবে তল্লাশি করে খড়ের ভিতর থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন-ভ্যানে করে বিশেষ কায়দায় মাদক পাচারের অভিযোগে ভ্যানসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন