1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে প্রশিক্ষণের বকেয়া ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে প্রশিক্ষণের বকেয়া ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো. হাফিজুল শরিফ হাফিজ, মাদারীপুর।।

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বকেয়া প্রশিক্ষণের ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চরমুগরিয়া এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট

এর সামনে মানববন্ধন করেন পিটিআই এর ৪৫৬ জন প্রশিক্ষণার্থী। মানববন্ধনে শিক্ষকরা বলেন, ডিপিএড ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীরা ১ জানুয়ারি ২০২০ থেকে ১৬ মার্চ ২০২০ পর্যন্ত পিটিআইতে সশরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরবর্তীতে করোনার কারণে ২১ এপ্রিল ২০২০ তারিখ থেকে অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে ডিপিএড

অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনলাইন ক্লাসের জন্য ল্যাপটপ, মোবাইল ফোন, অধিক খরচে ইন্টারনেট ক্রয়সহ বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ে অর্থ ব্যয় করতে হয়। তাছাড়া ১ম, ২য় এবং ৩য় টার্মে সশরীরে উপস্থিত

হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রণ করেন। বর্তমানে ৪র্থ টার্ম চলমান। শিক্ষকরা আরো বলেন, ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত প্রশিক্ষণের ৬ মাসের ভাতা পেলেও ১ জুলাই ২০২০ থেকে অদ্যবধি ১২ মাসের ভাতার অর্থ পাননি তারা। দ্রুত ভাতার অর্থ প্রদানের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। মানববন্ধনে মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক আল মাসুদ আলম সুমন,বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল হাওলাদার, শিক্ষক গোলাম মাওলা, দেবাশীস রায়,দুলাল হোসেন,মুক্তি আক্তার,আতিকুর রহমান,হাফিজ,সমশের সরদার প্রমুখ। মানববন্ধন শেষে মাদারীপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো. আতোয়ার রহমান বিশ্বাস এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন