1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমি যদি মরে যাই, বুঝবেন মেরে ফেলা হয়েছে: পরীমনি (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

আমি যদি মরে যাই, বুঝবেন মেরে ফেলা হয়েছে: পরীমনি (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

‘আমি সুইসাইড করার মেয়ে না। আমি যদি মরে যাই, বুঝবেন মেরে ফেলা হয়েছে। আমি সুইসাইড করতে চাই না। আমি সুইসাইড করব না। আমি আমার বিচার নিয়ে মরব, আমার সাথে অন্যায় হয়েছে। আমি অন্যায়ের বিচার চাই। আমি যদি মরে যাই বুঝবেন আমি সুইসাইড করি নাই। আমার বিচার আপনারা সবাই করবেন।’ কান্না বিজড়িত কণ্ঠে এভাবেই ধর্ষণ ও হত্যা চেষ্টাকারীদের কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পরীমনি।রবিবার রাতে নিজের বনানীর বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের নামও জানিয়েছেন। পরীমনি জানান, চার দিন আগে উত্তরা বোট ক্লাবে নাসির ইউ মাহমুদ নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে জানান পরীমনি।পরীমনি জানান, তার সঙ্গে অশালীন আচরণ করা হয় ও হত্যার হুমকি দেওয়া হয়। তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। রাত আড়াইটার দিকে বনানী থানায় অভিযোগ করেন এ বিষয়ে। থানা অভিযোগ নিলেও তাকে অভিযোগের কপি দেওয়া হয়নি। সেদিন রাতে ওই ক্লাবে ওই ব্যক্তি পরীমনির গায়ে হাত তোলেন বলেও জানান তিনি।

পরী আরও বলেন, ‘গত চারদিন ধরে আমি সাধারণ মেয়ে হিসেবে দ্বারে দ্বারে বিচার চেয়েছি কিন্তু পাইনি। আজ তাই সংবাদ সম্মেলন  ডেকেছি। আমি আজ বুঝতে পারছি, সাধারণ মেয়েদের অবস্থা কী হয়।’

এর আগে ১৩ জুন রাত ৮টার দিকে পরীমনি নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে তাকে রেপ ও হত্যা করার চেষ্টার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর নিকট ন্যায্য বিচার প্রার্থনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন