1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা জয় করে শুটিংয়ের মাঠে আবুল হায়াত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

করোনা জয় করে শুটিংয়ের মাঠে আবুল হায়াত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। প্রায় তিন মাস ঘরবন্দী জীবন কাটাতে হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে। বেশ কিছুদিন আগেই করোনা জয় করেছেন তিনি। এবার নামলেন শুটিংয়ের মাঠে।

১১ জুন থেকে আবুল হায়াত শুটিং করছেন একটি নাটকের। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায়  ‘বাবা তোমাকে ভালোবাসি’ শিরোনামের নাটকটিতে আবুল হায়াতের মেয়ের চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

আবুল হায়াত জানালেন, করোনায় আক্রান্ত হওয়া ও পরবর্তী জটিলতার জন্য এই দীর্ঘসময় বিরতি নিয়েছিলেন। শারীরিকভাবে সুস্থতা বোধ করলে অভিনয়ে ফিরতে চেয়েছিলেন। তাই করছিলেন অপেক্ষা।

তিনি বলেন, ‌‘তিন মাসের বিরতি তো হবেই। কাজটাকে আমি ভালোবাসি। তাই ফিরতে পেরে খুবই ভালো লাগছে। অপেক্ষা করছিলাম সময় ও সুযোগের। মনে হলো, এখন বোধ হয় করতে পারি।’

আবুল হায়াত ও ফারিণ ছাড়াও এই নাটকটিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ ও ফজলুর রহমান বাবু।

উল্লেখ্য, গত ৩১ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবুল হায়াত। হার্টে স্ট্যান্ট পরানো বলে চিকিৎসকেরা এই অভিনেতাকে নিয়ে অনেকটাই সাবধান ছিলেন। সেসময় দ্রুত তাকে প্লাজমা দেওয়া হয়। এরপর বাসায় ফিরে যান। ১৮ এপ্রিল তার করোনা নেগেটিভ আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন