1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেঁচে আছেন ‘ইত্যাদি’র নাতি, মৃত্যুর খবর ভুয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বেঁচে আছেন ‘ইত্যাদি’র নাতি, মৃত্যুর খবর ভুয়া

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদারকে ঘিরে শনিবার সকাল থেকেই গুঞ্জন উঠে- তিনি মারা গেছেন।  মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার মৃত্যুর খবরটি। এদিকে খোঁজ নিয়ে জানা যায় ইত্যাদির নাতি চরিত্রের এই অভিনেতা ভালো আছেন। তিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। তবে জানা গেল, তিনি অনেক দিন ধরেই মানসিক অসুখে ভুগছেন। নিয়মিতই চলছে তার চিকিৎসা।

এদিকে শওকত আলীর মৃত্যুর গুঞ্জন ছড়ালেও মূলত মারা গেছেন মোস্তাফিজুর রহমান নামের আরেক কৌতুক অভিনেতা। তার বাড়ি জয়পুর হাটে। হারুন কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী।

তিনি জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ। তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারাপাড়া গ্রামের বাসিন্দা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন