1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘লোকি’র কাছে ভারত মানেই শাহরুখ খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক

‘লোকি’র কাছে ভারত মানেই শাহরুখ খান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

টম হিডেলস্টোন ও শাহরুখ খান
লোকি মানে হলিউড তারকা হিডেলস্টোন, মার্ভেল সিনেমার চরিত্রের নামেই তার পরিচিতি।

বৃহস্পতিবার ডিজনি প্লাসে প্রিমিয়ার হয় টম অভিনীত সিরিজ ‘লোকি’র। তারপর থেকে মার্ভেল ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এর মাঝেই অভিনেতা জানালেন, তিনি শাহরুখ খানের ভক্ত!

সম্প্রতি, ‘লোকি’র একটি প্রচার ভিডিওতে মজার এক খেলার ফাঁকে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন টম।

খেলাটি ছিল এমন— বিভিন্ন শব্দ শুনে টমকে বলতে হবে যে শব্দটি শোনার পর প্রথমেই তার মাথায় কী আসে? এ খেলায় তাকে জিজ্ঞেস করা হয় ‘ভারত?’ টম সটান উত্তর দেন শাহরুখ খান। ফের তাকে যখন প্রশ্ন করা হয় ‘বলিউড?’ টম বলেন, “আমি কি শাহরুখ খান আবার বলতে পারি? আবার শাহরুখ খান।”

টমের এই উত্তর জানতে পেরেছেন স্বয়ং এসআরকে। ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন শাহরুখ।

ভিডিওটি শেয়ার করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলিউড সুপারস্টার লেখেন, “দুষ্টুমির দেবতা দেখছি বেশ স্নেহশীল। যাই হোক, আশা করি এই যে আমার বিষয়ে যা বলেছ তাতে কোনো দুষ্টুমি লুকিয়ে নেই। ‘লোকি’-র প্রথম পর্ব দেখা শুরু করেছি। বিঞ্জ ওয়াচ করার আর অপেক্ষা করতে পারছি না!”

টম হিডেলস্টোনকে ‘ভারতের শহর?’ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চেন্নাই’। আরও বলেন, তার বোন চেন্নাইয়ে থাকতেন এবং টম নিজে এ শহরে বেশ কয়েকবার এসেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন