1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবারও হজ করতে পারছেন না সৌদির বাইরের কেউ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

এবারও হজ করতে পারছেন না সৌদির বাইরের কেউ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাস করছেন এমন ব্যক্তিদেরই শুধু এবার হজ করতে দেয়া হবে। গত বছরও এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব।

হজের বিষয়ে এমন সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এবার ৬০ হাজার মানুষকে হজের সুযোগ দেয়া হবে।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, হজ প্রত্যাশীদের অবশ্যই করোনাভাইরাস মুক্ত হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ১৮-৬৫। ভ্যাকসিনও নেয়া থাকতে হবে।

সৌদি সরকার বলছে, হজে আসা মানুষদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে হজ শুরু হবে।

স্বাভাবিক সময়ে প্রতিবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যান সোয়া লাখেরও বেশি বাংলাদেশি। এবার ৬০ হাজারের বেশি মানুষ প্রাকনিবন্ধন করে রেখেছিলেন।

অনুমতি না মেলার পরেও যারা নিবন্ধনের টাকা তুলবেন না; পরের বছর হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি হিশাম আবদুল মোমেন সাঈদ আরব নিউজকে জানিয়েছেন, ওমরাহ’র মতো মসজিদে হারামে হাজিদের ভিড় নিয়ন্ত্রণে এ বছর গ্রুপভিত্তিক সময় নির্ধারণ করা হবে। ইতামারনা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে তবেই মসজিদে হারামে নামাজ ও কাবা তওয়াফের সুযোগ পাবেন হাজিরা।

হাজিদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক তথ্য নিতে থাকবে অ্যাপটি, ফলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন