1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাহিদ কাজীর কথায় কামরুজ্জামান রাব্বির গান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জাহিদ কাজীর কথায় কামরুজ্জামান রাব্বির গান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জাহিদ কাজীর কথায় আরো একটি নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। গানটির শিরোনাম ‘কত ঘুমাইবা’। এর কথা লেখার পাশাপাশি সুরও করেছেন কবি জাহিদ কাজী। গানটির সংগীতায়োজনে করেছেন এ এইচ জীবন। আজ ১০ জুন কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

নতুন এই গান নিয়ে ‘আমি তো ভালা না’খ্যাত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘লিরিক অনেক শক্তিশালী। আশা করি আগের গানগুলোর মতো এই গানটিও শ্রোতাপ্রিয় হবে।

নতুন এই গান নিয়ে জাহিদ কাজী বলেন, চেষ্টা করেছি সুন্দর কিছু কথার সঙ্গে শ্রুতিমধুর সুরের সমন্বয় করতে। সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। আশা করছি কণ্ঠশিল্পী রাব্বির কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতারা সব সময় তাদের প্লে লিস্টে রাখবে।

জাহিদ কাজী জানান, তার লেখা ও সুরে আরও কিছু গানের কাজ চলছে। ধারাবাহিকভাবে সেগুলোও প্রকাশ্যে আসবে।

জাহিদ কাজীর রচিত গীতিকবিতায় গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। সেই গান পেয়েছিল শ্রোতাদের প্রশংসা। এরপর ক্লোজআপ ওয়ানখ্যাত সাজুও গেয়েছেন জাহিদ কাজীর কথায়। গেয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী অন্তর রহমানসহ অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন