1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার দিচ্ছেন বায়েজিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার দিচ্ছেন বায়েজিদ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৯৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদার রমজান মাস জুড়ে গরীব,অসহায় রোজাদার ব্যাক্তিদের কে ইফতার করানোর এক কর্মসুচীর ঘোষণা করেছেন আজ সোমবার। আজ থেকে রমজান মাসে প্রতিদিন মাদারীপুর শহরের বিভিন্ন এলাকার অসহায় রোজাদারদের ইফতার করানোর কর্মসুচী অব্যাহত থাকবে জানান বায়েজিদ।

বায়েজিদ হাওলাদার জানান, “বর্তমান করোনা দুর্যোগে সমাজের অনেক পরিবার খাদ্য সংকটে আছেন। সারাদিনের রোজা শেষে ইফতার করার মত খাবার ও নেই অনেকের ঘরে। তাদের কথা ভেবেই আমি এই রমজান মাস জুড়েই প্রতিদিন ইফতার করানোর কর্মসুচী হাতে নিয়েছি। প্রতিরোজায় ১০০ জন করে প্রায় ৩০০০ লোকের ইফতার ব্যবস্হা করা হবে। নিজ অর্থায়নে আমি আমার সাধ্য অনুযায়ী খাবারের আইটেম রাখাবো এখানে।”
প্রথমদিনের কর্মসুচী উপলক্ষে আজ সোমবার মাদারীপুর দরগাহ শরীফ কবরস্থান সংলগ্ন বস্তিতে ১০০ লোকের ইফতারের প্যাকেট দেয়া হয়েছে।

ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন