জুয়েল শাহাদাত, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদার রমজান মাস জুড়ে গরীব,অসহায় রোজাদার ব্যাক্তিদের কে ইফতার করানোর এক কর্মসুচীর ঘোষণা করেছেন আজ সোমবার। আজ থেকে রমজান মাসে প্রতিদিন মাদারীপুর শহরের বিভিন্ন এলাকার অসহায় রোজাদারদের ইফতার করানোর কর্মসুচী অব্যাহত থাকবে জানান বায়েজিদ। 
বায়েজিদ হাওলাদার জানান, "বর্তমান করোনা দুর্যোগে সমাজের অনেক পরিবার খাদ্য সংকটে আছেন। সারাদিনের রোজা শেষে ইফতার করার মত খাবার ও নেই অনেকের ঘরে। তাদের কথা ভেবেই আমি এই রমজান মাস জুড়েই প্রতিদিন ইফতার করানোর কর্মসুচী হাতে নিয়েছি। প্রতিরোজায় ১০০ জন করে প্রায় ৩০০০ লোকের ইফতার ব্যবস্হা করা হবে। নিজ অর্থায়নে আমি আমার সাধ্য অনুযায়ী খাবারের আইটেম রাখাবো এখানে।"
প্রথমদিনের কর্মসুচী উপলক্ষে আজ সোমবার মাদারীপুর দরগাহ শরীফ কবরস্থান সংলগ্ন বস্তিতে ১০০ লোকের ইফতারের প্যাকেট দেয়া হয়েছে।
ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.