1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চয়নিকা-পরীর ছবির নাম ‘অন্তরালে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

চয়নিকা-পরীর ছবির নাম ‘অন্তরালে’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চয়নিকা ও পরী মনি
গত ডিসেম্বরে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে হাজির হন পরী মনি, বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। করোনাকালে ছবিটি টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে।

কয়েক দিন আগে চয়নিকা জানান, আবারও পরীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এ নিয়ে বেশ গুঞ্জনের পর শোনা গেল, ওয়েব ফিল্মের জন্য জুটি হয়েছেন পরিচালক ও নায়িকা।

চলচ্চিত্রটির নাম ‘অন্তরালে’, চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। আর পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতার চরিত্রে।

‘অন্তরালে’র গল্পটা এমন, অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন- তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায় তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।

সংবাদমাধ্যমকে চয়নিকা জানান, চলতি মাসেই ‌‘অন্তরালে’র শুটিং শুরু হবে। তবে ছবিটি কোথায় মুক্তি পাবে জানা যায়নি।

এর ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য দুটি কনটেন্টে কাজ করেন পরী। প্রথমটি ছিল গিয়াসউদ্দিন সেলিমের ‘প্রীতি’। দ্বিতীয়টি ‘পাফ ড্যাডি’, বেশ আগে কাজ শেষ হলেও আলোর মুখ দেখেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন