1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন করে রাসেল ক্রো’র বিখ্যাত সিনেমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

নতুন করে রাসেল ক্রো’র বিখ্যাত সিনেমা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড’ ছবির দৃশ্য

রাসেল ক্রো’র আলোচিত সিনেমা ‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড’ নতুন করে নির্মাণের কথা ভাবছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিথ সেঞ্চুরি। ইতিমধ্যে ‘দ্য মনস্টার কলস’-খ্যাত প্যাট্রিক্স নেসকে দেওয়া হয়েছে চিত্রনাট্য লেখার দায়িত্ব।

ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্ত হননি কোনো পরিচালক। অভিনয়ে কারা থাকছেন তাও ঠিক হয়নি।

২০০৩ সালে মুক্তি পায় ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’, পরিচালনা করেন পিটার উইয়ার। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন পল বেটনি।

নেপোলিয়নের যুদ্ধকালীন সময়ের প্রেক্ষাপটে লেখা প্যাট্রিক ও’ব্রায়ানের উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবিতে ব্রিটিশ ক্যাপ্টেন জ্যাক আউব্রে’র চরিত্রে অভিনয় করেন রাসেল ক্রো। যাকে একদল ক্রু নিয়ে দক্ষিণ আমেরিকার উপকূলে ফরাসি যুদ্ধের ডামাঢোলের মধ্যে এগিয়ে যেতে দেখা যায়।

ছবিটি বিশ্বব্যাপী ২১ কোটি ডলারের বেশি আয় করে। সেরা ছবিসহ ১০ বিভাগে মনোনয়ন পায় অস্কারে।

‘মাস্টার অ্যান্ড কমান্ডার’-এর সিক্যুয়ালের কথা এর আগে বেশ কয়েকবার শোনা গিয়েছিল। একটি সূত্র বলছে, দ্বিতীয় কিস্তিতে গল্প তরুণ আউব্রেকে নিয়ে অর্থাৎ, প্রথম ছবির আগের গল্প দেখা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন