1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মামলা করে উল্টো জরিমানার শিকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মামলা করে উল্টো জরিমানার শিকার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
২০১০ সাল থেকে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছেন জুহি চাওলা

দেশে ফাইভজি টেকনোলজি টেস্টিং ও স্থাপন পরিবেশের পক্ষে ক্ষতিকারক— এ দাবি নিয়ে আদালতে মামলা করছিলেন জুহি চাওলা। কিন্তু অভিযোগ কার্যত নাকচ করে দিলে আদালত, উল্টো ২০ লাখ রুপি টাকা জরিমানা করা হলো বলিউডের এ তারকাকে।

দিল্লি হাইকোর্ট জানায়, জুহির করা এই মামলার কোনো যৌক্তিকতা নেই। অপ্রয়োজনীয় ও অর্থহীন তথ্যের ওপর ভিত্তি করে মামলা দায়ের করা হয়েছে।

আরও জানানো হয়, জুহির মামলার ভার্চ্যুয়াল শুনানি ছিল ২ জুন। শুনানির যে লিংক দেওয়া হয়েছিল তা আগেভাগেই অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আদালতের মতে, পরিবেশ রক্ষার্থে নয়, শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য মামলা দায়ের করেছিলেন তিনি।

আদালতের এমন রায়ের পরে অবশ্য মুখ খুলেছেন ‘ডর’ অভিনেত্রী।

তিনি বলেন, “ফাইভজি টেকনোলজি নিয়ে আমাদের করা মামলার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমরা এ প্রযুক্তি স্থাপনের বিরুদ্ধে নয়। কিন্তু আমরা চাই প্রশাসন অন্তত এটুকু নিশ্চিত করুক যে ফাইভজি টেকনোলজি স্থাপন দেশের মানুষের পক্ষে ও জীববৈচিত্র্যের জন্য নিরাপদ কিনা।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেবল তথ্য জানতে চেয়েছিলেন বলে দাবি করেন জুহি চাওলা। ২০১০ সাল থেকে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন