1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেইসবুকের ‘বাড়তি সুবিধা হারাচ্ছেন’ রাজনীতিবিদেরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ফেইসবুকের ‘বাড়তি সুবিধা হারাচ্ছেন’ রাজনীতিবিদেরা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফেইসবুকে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে রাজনীতিবিদেরা সাধারণ মানুষের তুলনায় যে বাড়তি সুবিধা পেতেন তা পরিবর্তন করবে কোম্পানিটি।

ফেইসবুকের দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে একই নিয়ম করার চাপ আসে কোম্পানিটির ওপর।

ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

ফেইসবুকের বর্তমান নীতিমালা অনুযায়ী সহিংসতা ছড়ায় এমন যেকোনো কনটেন্ট দ্রুত রিভিউ করা হয়। সংবাদমাধ্যম পেজের ক্ষেত্রে আরও কঠিন হয়েছে শর্ত। রক্ত, লাশের ছবি ব্লার করে দিলেও ফেইসবুক নোটিফিকেশন পাঠাচ্ছে। কোনো ক্ষেত্রে পেজ বন্ধ করে দিচ্ছে।

কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এত কড়াকড়ি নেই। তাদের পোস্টগুলো সরাসরি ফ্যাক্ট-চেকারদের কাছে পাঠানো হয় না।

সম্প্রতি ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে ফেইসবুকের সিদ্ধান্ত যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির ‘সুপ্রিম কোর্ট’ বলে পরিচিত স্বাধীন তদারকি বোর্ড। বোর্ড তাদের সিদ্ধান্তে জানায়, ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি ঠিক ছিল। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা উচিত হয়নি।

সেদিনের ওই রায়ে তদারকি বোর্ড থেকে বেশ কিছু সুপারিশও করা হয়।

সুপারিশে বলা হয়, একই ধরনের নিয়ম সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হওয়া উচিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন