1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মাদারীপুরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খসরুজামান, ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে শাজাহান খান এমপির নির্দেশে পৌর এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডে করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ করেন পৌর ছাত্রলীগের সভাপতি মো: নোবেল বেপারী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার শতাধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়। এগুলো হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, ডাটা শাক, পুঁই শাক, কচুর লতি, করোলা, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি।
পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল বেপারী বলেন, ‘মাদারীপুর সদর দুই আসনের সংসদ সদস্য শাজাহান খান’র নির্দেশে করোনা ভাইরাসের কারনে লকডাউনের মধ্যে যেন সাধারণ মানুষেরা ঘরেই থাকে, সে লক্ষ্যে সাধারণ মানুষের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে নিজ দায়িত্বে নিত্যপ্রয়োজনীয় সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছি’।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জল মাতুব্বর, প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাপ্পি বেপারী, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক সোহান শরীফ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, পাঠাগার সম্পাদক শিপন শেখ, ও সাংগঠনিক সম্পাদক শাওন খান কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন বেপারীসহ অন্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন