1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৫ জুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৫ জুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-

মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুর হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। এর লক্ষে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুরের সিভিল সার্জণ মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জণ জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৬শ’ ৫৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৮ হাজার ৫শ’ ৮ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪টি উপজেলায় ১ হাজার ৫শ’ ৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এছাড়া মোবাইল সেবার মাধ্যমে অতিরিক্ত ১২টি কেন্দ্র রাখা হয়েছে। এতে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এই ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি ভালো রাখাসহ শিশু মৃত্যুর হার কমবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ডা: এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন