1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেট্রোরেলের দ্বিতীয় সেট পৌঁছেছে ঢাকায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

মেট্রোরেলের দ্বিতীয় সেট পৌঁছেছে ঢাকায়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২ জুন, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের দ্বিতীয় সেট। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনের ছয়টি কোচ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার থেকে ৯টার মধ্যে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ডিপোর কাছে ডিএমটিসিএলের নতুন জেটিতে পৌঁছেছে।

এর আগে গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ঢাকায় পৌঁছায়। জাপান থেকে মেট্রোরেলের দ্বিতীয় সেট গত ৯ মে মোংলা বন্দরে পৌঁছায়।

ডিএমটিসিএল সূত্র জানায়, প্রতিটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ দুই হাজার ৩০৮টি আসন।

ডিএমটিসিএল ২০১৭ সালের আগস্টে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরির চুক্তি সই করে।

গত বছরের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন তৈরি হয়। তৃতীয় সেট আগামী ১৩ আগস্ট ডিপোতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি-৬ এর রুট রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকল্পটির ৬১ দশমিক ৪৯ শতাংশ অগ্রগতি হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন