1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে হত্যার ঘটনা আড়াল করতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা।। গ্রেফতার তিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

রাজৈরে হত্যার ঘটনা আড়াল করতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা।। গ্রেফতার তিন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে সালাম শেখকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সরাসরি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংসাদ সম্মেলনে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতারকৃতরা হলো, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুরের ছলেমান খালাসীর ছেলে সরোয়ার খালাসী (৬০), মোস্তফা মুন্সীর ছেলে ছেরজান মুন্সী (৪৫) ও এলাজউদ্দিনের ছেলে রিপন মুন্সী (৪৭)।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জানান, গত ২৩ মে রোববার রাত ৯টার দিকে ভ্যানচালক সালাম শেখকে চান্দেরবাজার এলাকায় একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সালামকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তৃব্যরত চিকিৎসক। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনার পরদিন ৪১ জনকে আসামী করে নিহতের চাচাতো ভাই হেমায়েত শেখ বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাতদিনের মাধ্যমে মাথায় গ্রেফতার করা হয় সরোয়ার খালাসী, ছেরজান মুন্সী ও রিপন মুন্সী। এরই মধ্যে সরোয়ার খালাসী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সংসাদ সম্মেলনে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরো জানান, ২০২০ সালের ১০ জানুয়ারি জুলফিগার খালাসী ও বাবুল মুন্সী নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জুলফিগার খালাসীর ভাই শহিদ খালাসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ঘটনার সাথে ৮৬ জনের সম্পৃক্ততা পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। সাম্প্রতি এই মামলার বেশ কয়েকজন আসামী জামিনে বেড়িয়ে আসে। পরে এই জোড়া খুনের ঘটনা আড়াল করতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২৩ মে ভ্যানচালক সালামকে কুপিয়ে হত্যা করে সালামের লোকজন।
প্রসঙ্গত, হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আয়নাল শেখের সাথে একই এলাকার ইউপি সদস্য আতিক মাদবরের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ১০ জানুয়ারি নিহত জুলফিগার খালাসী ও বাবুল মুন্সী আতিক মাদবরের সমর্থক এবং ২০২১ সালের ২৩ মে নিহত ভ্যানচালক সালাম আওয়ামী লীগ নেতা আয়নালের চাচাতো ভাই।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন