1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালমানের বিগ বসে আসছেন রিয়া? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সালমানের বিগ বসে আসছেন রিয়া?

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
রিয়া ও সালমান

সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সালমান খানের যোগাযোগ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু অভিনেতার মৃত্যুর পর ‘স্বজনতোষণ’ তোপে ভাইজানও পড়েন। এমনকি থানায় অভিযোগ করা হয় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম জানায়, এবার সালমানের সঙ্গে অনেকটা সময় কাটাবেন রিয়া। গুঞ্জন রয়েছে, জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ১৫তম সিজনে বড় চমক হতে যাচ্ছেন এ বাঙালি অভিনেত্রী। চলতি বছরের শেষেই শুরু হবে সালমানের জনপ্রিয় টিভি অনুষ্ঠানের নতুন কিস্তি।

গত এক বছরে নানাভাবে আলোচিত রিয়া। সুশান্তর আত্মহত্যার পর মাদক মামলায় তাকে এক মাসের জন্য হাজতবাসও করতে হয়েছে। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন রিয়া।

শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর মঞ্চের সাহায্যে নিজের ও পরিবারের গল্প সামনে তুলে আনবেন তিনি।

তবে রিয়া ছাড়াও একাধিক সম্ভাব্য প্রতিযোগীর নাম রয়েছে গুঞ্জনে। ‘কসৌটি জিন্দগি কে’-খ্যাত অভিনেতা পার্থ সামথান ও ‘তারক মেহ্তা কা উল্টা চশমা’র অভিনেত্রী দিশা ভাখানিকেও দেখা যাবে।

গোবিন্দর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও অংশ নিতে পারেন ‘বিগ বস’-এ। মামা-ভাগ্নের সম্পর্কের ভাঙনের কারণে চলতি বছরের শুরুতে খবরের শিরোনামে এসেছিলেন ক্রুষ্ণা।

‘বিগ বস ১৪’-এর প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্যর বান্ধবী দিশা পরমার এবং ‘জামাই রাজা’-র নায়িকা নিয়া শর্মাকেও এই শো-য়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন