1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশি তৌফিক মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশি তৌফিক মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
৩০ মে, রবিবার রাতে অনুষ্ঠিত হয় ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফাইনাল। এবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির সিজন ১০। এবারের আসরে দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস।

দ্বিতীয় রানার আপ হিসেবে তৌফিকের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থ সারথী বটচ্যাল।

প্রথম রানার আপ হয়েছেন সিধু হেস ও রোশনি। আর চ্যাম্পিয়ন হয়েছেন প্রতিযোগিতার ডুয়েট পারফরমার শুভজিৎ-শান্তনু।

রংপুরের ছেলে তৌফিক কদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন। এখন কুষ্টিয়াতে আছেন কোয়ারান্টাইনে। তিনি বলেন, ‘আমি ভাবিনি ফাইনালে অংশ নিতে পারব। প্রতিযোগিতা চলাকালীন সময়ে মার্চের শেষ দিকে ঢাকায় আসি। এর মধ্যে লকডাউন শুরু হয়ে যায়। ফাইনালের কথা শুনে গত ১৩ এপ্রিল লকডাউনের মধ্যে অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে কলকাতায় যাই। তারপর ফাইনালে জন্য প্রস্তুতি নিই।’ ফাইনাল পর্বটি রেকর্ডিং হয় গত ১২ মে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন