1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চালকের সচেতনতা পর্যবেক্ষণ করবে টেসলার ক্যামেরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

চালকের সচেতনতা পর্যবেক্ষণ করবে টেসলার ক্যামেরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চালকবিহীন প্রযুক্তি অটোপাইলট ব্যবহারের সময় গাড়িতে থাকা ড্রাইভারের সচেতনতা পর্যবেক্ষণ করতে সফটওয়্যারে নতুন আপডেট এনেছে টেসলা।

অটোপাইলটের মাধ্যমে গাড়ি চালালেও ড্রাইভারকে সব সময় সচেতন থাকতে হয়। তবে অনেকে চালকের আসন ছেড়ে পেছনে গিয়ে বসেন বলে অভিযোগ আছে।

বিবিসি জানিয়েছে, নতুন ফিচারে বিষয়টি ধরা পড়বে। অটোপাইলট চালু করে ড্রাইভার আসন ছেড়ে গেলে নোটিফিকেশন আসবে।

কিছু গাড়িতে চালকের দৃষ্টি পর্যবেক্ষণের ফিচার আছে। ঠিকমতো দৃষ্টি না রাখলে গাড়ি বন্ধ হয়ে যায় অথবা গতি কমে যায়।

টেসলা তাদের রিয়ার-ভিউ আয়নার উপরে ক্যামেরা ব্যবহার করে। এই ক্যামেরাতেই নতুন সফটওয়্যার আপডেট করা হয়েছে।

অটোপাইলট ব্যবহারের সময় ক্যামেরাটি অসচেতনতা শনাক্ত করে চালককে সতর্ক করবে।

গত মাসে টেসলা তাদের প্রেস টিম ভেঙে দেয়ায় এ বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তাই আরও বিস্তারিত জানতে পারেনি বিবিসি।

এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে বলা হয়, এক ব্যক্তি অটোপাইলট চালু করে যাত্রীদের সিটে গিয়ে বসেন। ধরা পড়ার পর তাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

চালক আসন থেকে সরে গেলেও গাড়ি অপারেট করার এই সুযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল টেসলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন