1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বুবলীর শিডিউল জটিলতা, পেছাল রোশানের ‘রিভেঞ্জ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বুবলীর শিডিউল জটিলতা, পেছাল রোশানের ‘রিভেঞ্জ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কথা ছিল এ মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে রোশান ও শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘রিভেঞ্জের’ শুটিং। কিন্তু তার আগেই বুবলী শাকিব খানের সঙ্গে ‘লিডার’ ছবির শুটিং শুরু করেছেন। ২৫ তারিখ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। টানা শুটিংয়ে শেষ হবে তপু খানের এই ছবির কাজ। যে কারণে পিছিয়ে যাচ্ছে রোশান-বুবলীর রিভেঞ্জের কাজ। মূলত দুটি ছবির নায়িকা একজন হওয়ায় এই বিড়ম্বনা পোহাতে হচ্ছে রিভেঞ্জ টিমকে।

রিভেঞ্জ সিনেমার প্রযোজক মো. ইকবাল বলেন, ‘দুটি সিনেমারই নায়িকা বুবলী হওয়ায় আমরা পিছিয়ে এসেছি। এ ছাড়া ৩১ মে পর্যন্ত তো লকডাউন থাকছে। আর বুবলীর শিডিউল নিয়েও যেহেতু জটিলতা তৈরি হয়েছে তাই আমরা ১১ দিন পিছিয়ে গেলাম। রোশান ও বুবলীকে নিয়ে আমাদের ছবির শুটিং শুরু হবে ১০ জুন।’

এদিকে আজ থেকে উত্তরায় মহরতের ভেতর দিয়ে শুরু হয়েছে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। চলতি মাসের ৭ তারিখে ছবিটির শুটিংয়ের কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এর শুটিংও পেছানো হয়েছে। এসব কারণে পিছিয়ে গেছে রিভেঞ্জের শুটিংও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন