সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনের একটি ছবি শেয়ার করে আফজাল হোসেন বলেন, ‘একসময় আমরা ছিলাম হরিহর আত্মা। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্র যে টেলিভিশন পর্দা, দর্শকের মন মানসিকতায় বিরাট পরিবর্তন এনে দিতে পেরেছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল এই আনোয়ার হোসেন বুলু র। টেলিভিশনের বাইরে যখন নাটক নির্মাণ শুরু হয়ে যায়, তখনো ক্যামেরার পেছনে থেকে প্রধান ভূমিকায় আমরা তাকেই দেখি। বুলু ও আমার মাঝখানে মৌ। বিজ্ঞাপনচিত্রে মেয়েদের মনে মডেল হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জন্য এবং মডেলিং পেশা যে মর্যাদা ও গৌরবের হয়ে উঠল- তার প্রধান কৃতিত্ব এই সাদিয়া ইসলাম মৌয়ের। আমরা বহুকাল পরে তিনজন এক সাথে হয়েছিলাম। সৈয়দ সালাহউদ্দিন জাকী এই তিনকে এক করে নাটক নির্মাণ করছেন। আমি মৌ অভিনয় করছি আর ক্যামেরার পেছনে বুলু- অন্তত পঁচিশ বছর পর এমনটা ঘটেছে, গতকাল।’



















