1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সমুদ্র বন্দরে সতর্ক সংকেত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ কারণে চট্টগ্রামসহ দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদফতর। 

শনিবার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ ঢাকা পোস্টকে এ কথা জানান। চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে শেষ রাতের দিকে অল্প বৃষ্টি হতে পারে।

এ দিকে আবহাওয়াবিদ শেখ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ১-এ বলা হয়েছে, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদফতর।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে আগামী মঙ্গলবারের (২৫ মে) পর ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় তৈরির আগে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরপর লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড়ে রূপ নেয়

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন