1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪৫ শতাংশ শিশুই ফেইসবুক ব্যবহার করে: জরিপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৪৫ শতাংশ শিশুই ফেইসবুক ব্যবহার করে: জরিপ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পৃথিবীতে ১৩ বছরের কম বয়সী শিশুদের ৪৫ শতাংশ ফেইসবুক ব্যবহার করে। ইনস্টাগ্রাম আছে ৪০ শতাংশের। অলাভজনক প্রতিষ্ঠান থ্রনের একটি জরিপের তথ্য উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।

ফেইসবুক সম্প্রতি জানিয়েছে, তারা শিশুদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ বানানোর চেষ্টা করছে। এই খবরে যুক্তরাষ্ট্রের অনেক আইনজীবী উদ্বেগ প্রকাশ করেছেন।

ফেইসবুকের বর্তমান পলিসি অনুযায়ী ১৩ বছরের কম বয়সীরা অ্যাপটিতে সাইনআপ করতে পারে না। তবে জরিপ বলছে, বয়স গোপন রেখে অনেক শিশু অ্যাপটি ব্যবহার করছে। আর তাদের সুরক্ষা দিতে কোম্পানিটি ব্যর্থ।

জরিপে দেখা গেছে, শিশুদের ৩৬ শতাংশ ফেইসবুকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়। এর মধ্যে যৌন হেনস্তার মতো ঘটনা বেশি। ইনস্টাগ্রামে এটি ২৬ শতাংশ।

ফেইসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, কোনো মার্কিন বা তাদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি। বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন।

ফেইসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন করেছে। তারপরেও উদ্বেগ শেষ হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন