1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরিবারের সমর্থনে আমি চিকিৎসা গ্রহণ করছি: নোবেলv - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পরিবারের সমর্থনে আমি চিকিৎসা গ্রহণ করছি: নোবেলv

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নোবেলকে ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে

নিজের শারীরিক ও মানসিক বিচ্যুতি নিয়ে সচেতন বলে জানালেন গায়ক মাইনুল আহসান নোবেল। আরও জানান, পরিবারের সমর্থনে চিকিৎসা গ্রহণ করছেন এবং আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে গানে ফিরবেন।

বুধবার বিকেলে নোবেল ফেইসবুকে দীর্ঘ পোস্ট দেন। নিজের অবস্থান হিসেবে উল্লেখ করেন ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অফিস। কাছাকাছি সময়ে নোবেলকে নিয়ে পোস্ট দেন সংস্থাটির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম।

নোবেল লেখেন, “আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আমার পেজে সমসাময়িক রাজনীতি, সংস্কৃতি ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে স্ট্যাটাস দেই বা কথা বলি। মানসিক ও শারীরিক বিচ্যুতি অনেক সময় ফেইসবুকসহ আমাদের মিথষ্ক্রিয়ার বিভিন্ন জায়গায় প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আমার অনেক পোস্ট এই বিচ্যুতির ফল।”

“আমি বিশ্বাস করি আমার পোস্ট অনেককেই ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সমষ্টিগতভাবে সম্মানিত নেটিজেনদের ওপর বিরুপ প্রভাব ফেলেছে। আমি ব্যক্তিগতভাবে বিখ্যাত লেজেন্ড শ্রদ্ধেয় জেমস ভাই, শ্রদ্ধেয় ও প্রিয় তাপস ভাই, প্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবু ভাই, সুপ্রিয় সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন ভাই, সময় টিভির সাংবাদিক আল কাছির ভাইসহ সকল সাংবাদিক ভাইবোনদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চাই ও আমার পোস্টের মাধ্যম যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করি। আমি এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক বিচ্যুতি নিয়ে কনসার্নড। আমার পরিবারের সমর্থনে আমি চিকিৎসা গ্রহণ করছি ও আল্লাহর রহমতে শীঘ্রই সুস্থ হয়ে নতুন গান নিয়ে ফিরে আসবো।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন