1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ার ভ্রমণ প্যাকেজে টিকা নেয়ার সুযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

রাশিয়ার ভ্রমণ প্যাকেজে টিকা নেয়ার সুযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
FILE PHOTO: A woman holds a small bottle labeled with a "Vaccine COVID-19" sticker and a medical syringe in this illustration taken April 10, 2020. REUTERS/Dado Ruvic/Illustration/File Photo
রাশিয়ায় ঘুরতে গেলে দিল্লির একটি পর্যটন সংস্থা টিকা নেয়ার অভিনব সুযোগ যোগ করেছে তাদের ট্যুর প্যাকেজে।

সংস্থাটি বলছে, দুটি টিকার মাঝের সময়টিতে বিদেশ ভ্রমণ হয়ে যাবে।

ভারতে সবেমাত্র রাশিয়ার কভিড টিকা স্পুটনিক ভি-র ব্যবহার শুরু হয়েছে। রাশিয়ার এই টিকা নিতে আগ্রহও তৈরি হচ্ছে। ভারতীয়দের মধ্যে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে দিল্লির ওই পর্যটন সংস্থা মস্কোর একটি প্যাকেজ ট্যুর-এর সুযোগটি এনেছে।

২৪ দিনের সেই প্যাকেজ ট্যুরের মধ্যে টিকার পাশাপাশি পর্যটনেরও ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য খরচ করতে হবে ১ লাখ ৩০ হাজার টাকা।

স্পুটনিক ভি-র প্রথম এবং দ্বিতীয় টিকার ব্যবধানের সময়টাতেই পর্যটনস্থলগুলো ঘুরিয়ে দেখানো হবে।

পর্যটন সংস্থার এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, মস্কোয় পৌঁছানোর পর দিনই প্রথম টিকা দেওয়া হবে। ইতিমধ্যে ৩০ জনের একটি দলকে গত ১৫ মে মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। এই দলে বেশির ভাগই গুরুগ্রামের চিকিৎসক।

ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দলটির প্রথম টিকা নেওয়া হয়ে গেছে। আগামী ২৯ মে দ্বিতীয় দল যাবে। পুরোটাই বুক হয়ে গিয়েছে। এই দলে থাকছেন দিল্লির এক দল চিকিৎসক। এর পর জুনে পরের দল রওনা দেবে।

পর্যটন সংস্থাটি জানিয়েছে, প্রথম তিন দিন সেন্ট পিটার্সবার্গে থাকবে ওই দল। বাকি দিনগুলো মস্কোতেই কাটাবেন পর্যটকেরা।

তাদের দেশে গিয়ে ভারতীয়দের টিকা দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে রাশিয়া। এর জন্য শুধুমাত্র দরকার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। থাকতে হবে না কোয়ারেন্টাইনেও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন