1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছে রত্না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছে রত্না

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
রত্নার ওজন ৯৩ কেজি। অপারেশনের সময়কাল ছিল প্রায় আধা ঘণ্টা

ছানি অপারেশন করে অন্ধ হওয়ার থেকে রক্ষা করা হলো একটি বাঘকে। চিকিৎসকদের মতে, বিশ্বে এ ঘটনা প্রথম।

বিবিসি জানায়, রত্না নামের সুমাত্রার বাঘটির বয়স ১৭ বছর। তার বসবাস যুক্তরাজ্যের ক্যামব্রিজের কাছাকাছি একটি পার্কে।

এক প্রতিবেদনে বলা হচ্ছে, বেশ কিছুদিন ধরে রত্নার বাম চোখে ছানি লক্ষ্য করেন পার্কের কর্মকর্তারা। এ কারণে সে একটু একটু করে দেখার ক্ষমতা হারিয়ে ফেলছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাণী জগতে এ ধরনের অপারেশন অপ্রচলিত নয়। সাধারণত গৃহপালিত বিড়াল ও কুকুর ছানি অপসারণ করা হয়ে থাকে। কিন্তু রত্নার মতো বিড়াল প্রজাতির বড় পশুর ক্ষেত্রে এই প্রথম।

বর্তমানে অপারেশন পরবর্তী চিকিৎসা নিচ্ছে রত্না। তার চোখে প্রতিদিন ঔষধ দেওয়াসহ নিবিড় পর্যবেক্ষণ করছে পার্কের কর্মীরা।

এর আগে ফেব্রুয়ারিতে রত্নাকে চিকিৎসা দিয়েও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। পশুটি দিন দিন দৃষ্টিশক্তি হারাচ্ছিল। এর পর অপারেশন টেবিলে নেওয়ার সিদ্ধান্তে আসে চিকিৎসকেরা।

রত্নার ওজন ৯৩ কেজি। অপারেশনের সময়কাল ছিল প্রায় আধা ঘণ্টা। সাধারণ গৃহপালিত বিড়ালের চেয়ে তাকে অনেকগুণ চেতনানাশক দিতে হয়েছে। চিকিৎসকদের মতে, এমন কাণ্ড আগে ঘটেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন