1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

মাদারীপুরের ৩০ গ্রামে ঈদ উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি |

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুর জেলার কিছু এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদ হচ্ছে। শুক্রবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।

মাদারীপুরে হযরত সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারী ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আগে ঈদুল ফিতর উদযাপন করতেন কিন্তু দিনে দিনে সেটা কমে এসেছে। এবার দূরের তেমন কেউ ঈদের জামাতে না আসলেও কয়েক হাজার মানুষ এ ঈদ উদযাপন করছেন বলে জানান ভক্ত-অনুসারীরা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর এলাকার দুটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিন্তু এবার এলাকার একটি স্কুলের মাঠে স্বাস্থ্যবিধি ও দূরত্ব বজায় রেখে সকাল সাড়ে ৯টায়  ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর ও স্বর্ণকারপট্টিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মুসলিম ঈদুল ফিতর উদযাপন করছেন।

তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে সৌদি আরবের সাথে মিল রেখে মাদারীপুর ঈদ উদযাপন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন