1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের ছবি ‘কসাই’ দেখা যাবে ২০ টাকায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঈদের ছবি ‘কসাই’ দেখা যাবে ২০ টাকায়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ঈদুল ফিতরে এটি মুক্তি পেতে যাচ্ছে, অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাবে ছবিটি। মাত্র ২০ টাকার বিনিময়ে এ ওয়েব ফিল্মটি দেখতে পারবেন দর্শক।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনো আমরা নির্ধারণ করিনি। অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকেরা।’

‘কসাই’ নিয়ে ছবির নায়ক নিরব বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার টিম ওয়ার্ক দুর্দান্ত৷ পরিশ্রম করেন, অন্যদের দিয়েও পরিশ্রম করিয়ে সেরা কাজটা আদায় করেন৷ খুব উপভোগ করে কাজ করেছি৷ আর টিমেফ সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি শেষ করেছি। আমাদের এ গল্পে প্রচুর সাইপেন্স আছে, ট্রেলারে তার ধারণা দেয়ার চেষ্টা করেছেন নির্মাতা। আমার বিশ্বাস, দশর্ক নিরাশ হবেন না।’

এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১১ মে) বিকেলে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে জমজমাট এক গল্পের আভাস মিলেছে। ট্রেলারে বিভিন্ন লুকে দেখা গেছে চরিত্রগুলোকে। চিত্রনায়ক নিরব হাজির হয়েছেন চমক নিয়ে। তবে রাশেদ মামুন অপুর উপস্থিতিও নজর কেড়েছে দর্শকের৷ উপভোগ্য সিনেমার আশা জাগিয়েছে কাজী নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, তাসনুভা আনান শিশিরদের এক ঝলকের উপস্থিতিও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন