1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনা সংক্রমণ ১৬ কোটি ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিশ্বে করোনা সংক্রমণ ১৬ কোটি ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে নাকাল বিশ্ব। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ছাড়িয়ে গেছে ১৬ কোটির গণ্ডি।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ১৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৪০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ৮০ লাখ ৯৮ হাজারের বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ লাখ ১০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ১৩ হাজার ৪৪৪ জন।

গত একদিনে সংক্রমিতদের প্রায় অর্ধেকই ভারতের। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন লাখ রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃতদেরও প্রায় এক-তৃতীয়াংশ দক্ষিণ এশিয়ার দেশটির। সেখানে রেকর্ড ৪ হাজার ২০০ জনের মতো মারা গেছেন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণে দ্বিতীয় হলেও মৃতের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল সংক্রমণে তৃতীয় হলেও মৃতের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

টিকা কর্মসূচির ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে সংক্রমণ কিছুটা কমে এসেছে। তবে বেড়েছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন