1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আল-আকসায় ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আল-আকসায় ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: এএফপি

পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের হামলায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর আল-আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবারদের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করা মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির লঙ্ঘন। এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ মনে করে, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনের মানুষের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে উভয় দেশের সংলাপের মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, পূর্ব জেরুজালেম-আল কুদস আল শারিফকে রাজধানী রেখে দ্বি-রাষ্ট্র তত্ত্বের আঙ্গিকে ১৯৬৭ সালের সীমানাভিত্তিক একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন