1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত ‘টুম্পা সোনা’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনায় আক্রান্ত ‘টুম্পা সোনা’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ও টুম্পা সোনা গানে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা অর্জন করা সুমনা দাস করোনায় আক্রান্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কলকাতায় বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’র শুটিং করছিলেন তিনি। কাজ করতে করতেই আচমকা অসুস্থ বোধ করেন। ঝুঁকি না নিয়ে বাড়িতে চলে আসেন। পরে পিঠ ও কোমরের ব্যথা বাড়ে। স্বাদ-গন্ধও চলে যায়।

অভিনেত্রী জানিয়েছেন, এই সময় মন ভাল রাখা খুবই প্রয়োজন। তাই ডাক্তারের পরামর্শ মেনে যেমন ওষুধ খাচ্ছেন, তেমনই মন ভাল রাখার জন্য ওয়েব প্ল্যাটফর্মে সিনেমা ও সিরিজ দেখছেন। আত্মীয় ও বন্ধুরা নিয়মিত ফোন করে খবর নিচ্ছেন।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘রেস্ট ইন প্রেম’-এর প্রোমোশনাল মিউজিক ভিডিওতে মডেলিং করেন সুমনা। গানটির গীতিকার এবং গায়ক আরব দে। সুর সাজিয়েছেন অভিষেক সাহা। ভিডিওতে নায়ক সায়ন ঘোষের সঙ্গে দেখা যায় সুমনাকে।

গানটি অনলাইনে আসতেই ব্যাপক জনপ্রিয় হয়। ভিউতে ভেঙে যায় অনেক রেকর্ড।

এক গান দিয়ে ক্যারিয়ার বদলে ফেলা সুমনা জানিয়েছেন, সুস্থ হলে আবার কাজে ফিরবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন