1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকায় করোনা আক্রান্ত ১ হাজার ১৭৪ জন, কোন এলাকা কত জন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ঢাকায় করোনা আক্রান্ত ১ হাজার ১৭৪ জন, কোন এলাকা কত জন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৮৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে প্রাণঘাতি করোনায় সোমবার পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীর বাসিন্দারা। ঢাকা মহানগরীতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭৪ জন।

আইইডিসিআর’র তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজধানীর পুরান ঢাকা ও মিরপুর হয়ে ওঠেছে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল।

পুরান ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।

মিরপুরের টোলারবাগে ১৯ জন, মিরপুর ১১ নম্বরে ১৩ জন, ১২ নম্বরে ১২ জন ও মিরপুর ১ নম্বরে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৩ জন, তেজগাঁওয়ে ২৩ জন, বাসাবোতে ১৯ জন, মহাখালীতে ১৬ জন, গ্রীণরোডে ১০ জন, গুলশানে ১৬, ধানমন্ডিতে ২৩ জন, মোহাম্মদপুরে ৩৮ জন ও উত্তরায় ২৩ জন শনাক্ত হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে। এই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন