1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক যুগ পর বিটিভির ম্যাগাজিনে টনি ডায়েস-প্রিয়া ডায়েস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এক যুগ পর বিটিভির ম্যাগাজিনে টনি ডায়েস-প্রিয়া ডায়েস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রায় এক যুগ পর বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রবাসী তারকা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। বিটিভি জানিয়েছে ঈদ উপলক্ষে প্রচারিতব্য একটি ম্যাগাজিন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে।

‘আনন্দ হিল্লোল’ নামের এই অনুষ্ঠানটির পরিচালক ও প্রযোজক নূর আনোয়ার রনজু বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা এবং অস্থিরতার রোবটিক জীবনকে কিছুটা ঘরমুখো করেছে কোভিড-১৯। মহামারির এই সময়ে প্রায় সবাইকে বাসাতেই ঈদ উদ্‌যাপন করতে হবে। দর্শকগণ টিভি অনুষ্ঠান দেখারও পর্যাপ্ত সময় পাবেন; তাই দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি”।

তিনি বলেন, মাদার টিভি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকদের অনুষ্ঠান নির্মাণে যথেষ্ট সক্ষমতা রয়েছে। কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার কারণে আমি এই ম্যাগাজিন অনুষ্ঠানটি লাইভ করার উদ্যোগ নিয়েছি। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লাইভটি শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। আশা করছি, অনুষ্ঠানটি দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।’

অনুষ্ঠান সম্পর্কে তিনি আরও জানান,  ‘আনন্দ হিল্লোল’-এ সংগীত পরিবেশন করবেন অবন্তী দেব সিঁথি, কাজী নওরীন, মেহরাব, সুরাইয়া শাকিলা শুক্লা, সুভাশিষ ভৌমিক প্রমুখ । লিখন রায়ের নির্দেশনার নৃত্য পরিবেশন করবেন জান্নাতুল সুমাইয়া হিমি, টিভি তারকা আরোশ এবং তাঁদের দল । কৌতুক পরিবেশন করবেন মীরাক্কেল খ্যাত শাওন মজুমদার।

আড্ডায় অংশ নেবেন নুসরাত ফারিয়া, টনি ডায়েস, মীর সাব্বির, শম্পা রেজা, শাইখ সিরাজ এবং আরো অনেকে। অনুষ্ঠানের উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস । ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নান্দনিক আরো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন