1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোদির কাছে সাহায্য চাওয়ার পর ইউটিউবারের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মোদির কাছে সাহায্য চাওয়ার পর ইউটিউবারের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
রাহুল ভোরা

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ বছর বয়সী ভারতীয় ইউটিউবার ও অভিনেতা রাহুল ভোরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নেটমাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছিলেন তিনি।

শনিবার ফেইসবুক পোস্টে রাহুল লেখেন, “আমিও যদি ভালো চিকিৎসা পেতাম, বেঁচে ফিরতে পারতাম।”

পোস্টের শেষে বিদায়বার্তা জানান তিনি, “খুব শিগগিরই জন্ম নেব। অনেক ভালো ভালো কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে।”

পোস্টের সঙ্গেই দরকারি তথ্য দিয়েছিলেন রাহুল। কোন হাসপাতালে রয়েছেন, শয্যার নম্বর, বয়স, হাসপাতালের কত নম্বর তলা— সব লেখা ছিল তালিকা করে।

ওই পোস্টে মোদি এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে উল্লেখ করেছিলেন রাহুল।

রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল। সন্ধ্যার পর অবস্থার অবনতি হলে তাকে দিল্লিতেই আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার তিনি মারা যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন