1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবশেষে অ্যান্ড্রয়েডে ক্লাবহাউজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে অ্যান্ড্রয়েডে ক্লাবহাউজ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
BRAZIL - 2021/03/01: In this photo illustration the Clubhouse logo seen displayed on a smartphone screen. (Photo Illustration by Rafael Henrique/SOPA Images/LightRocket via Getty Images)
শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে চ্যাট করার অ্যাপ ক্লাবহাউজ অ্যান্ড্রয়েডে এসেছে। আইওএসে আসার এক বছর বাদে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি পাচ্ছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ইংরেজি ভাষার দেশগুলোতে শুরুতে এটি দেয়া হবে। ধীরে ধীরে পৌঁছে যাবে অন্য দেশে।

ক্লাবহাউজ রবিবার এক ব্লগপোস্টে লিখেছে, ‘সামনের কয়েক সপ্তাহে আমরা কমিউনিটি থেকে ফিডব্যাক সংগ্রহ করব। ব্যাপকভাবে প্রকাশ করার আগে কোনো সমস্যা থাকলে ঠিক করা হবে। তারপর ফিচর চূড়ান্ত হবে।’

২০২০ সালের মার্চে অ্যাপটি আইওএসে প্রথম আসে। এর মাধ্যমে ভার্চুয়াল রুম ক্রিয়েট করে অন্যের কথা শোনা যায়।

মহামারীর ভেতরে অ্যাপটি জনপ্রিয়তা পাওয়ায় টুইটার অডিও চ্যাট আনার চেষ্টা করছে।

তবে ক্লাবহাউজ বলছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছেও তাদের অ্যাপটি বেশি জনপ্রিয়তা পাবে।

ফার্ম সেন্সর ডেটা বলছে, জানুয়ারি পর্যন্ত ২.৩ মিলিয়ন বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। অ্যাপলের আইওএস ব্যবহারকারীরা ‘ক্লাবহাউজ’ অ্যাপটি শুধু ইনভাইটেশনের ভিত্তিতে ফ্রি চালাতে পারছেন।

আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাট রুম আছে। এতে কথোপকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন