1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন

ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, ‘সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যতদিনই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে।

তিনি বলেন, সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হলেও, তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না।

রবিবার রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক নেতারা ৩ দিনের পরিবর্তে ৫ দিন ছুটি দাবি করেন।

বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবার ঈদে কোনো সমস্যা থাকবে না, সব কারখানায় বেতন বোনাস হবে। ইতিমধ্যে ৭৫ শতাংশ কারখানা বেতন-বোনাস-ভাতা পরিশোধ করেছে। কাজ না থাকায় অনেক কারখানায় বেশি ছুটি দেয়া হয়েছে। তবে সব শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে থাকবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন