1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মাদারীপুরে এ্যাড. মতিন মোল্লা ফাউন্ডেশনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের মৈত্রী মিডিয়া সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে খাদ্রসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় হতদরিদ্র এসব মানুষেরা।

এ সময় প্রতিটি পরিবারের মাঝে দের কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও গুঁড়াদুধ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সোহেল মোল্লা ও ফাউন্ডেশনের সেক্রেটারী মিজান শিকদারের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকর ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা হিতেন চন্দ্র মন্ডল, উপদেষ্টা ও মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, মৈত্রী মিডায়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, ফাউন্ডেশনের সহ-সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, সদস্য সোবাহান মজুমদার, মঈন খান প্রমুখ।

এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকু জানান, ‘মানুষের কল্যাণে আমাদের ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদ উল ফিতরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন