1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

দিনাজপুরে ৩৮৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর 

্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গত ২২ এপ্রিল রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ০৬ নং ভাদুরিয়া ইউনিয়নের ইটাকুর গ্রামস্থ দিঘীপাড়ায় ইটাকুর টু দাউদপুরস্থ সাবেক জাহাঙ্গীর মেম্বারের বাড়ির পাশের্ব পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৩ (তিনশত তিরাশি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী মোঃ ফারুক আহমেদ (২২), পিতা-মোঃ কাজেম আলী,সাং-নওদাপাড়া বিলের পাড়,থানা-হাকিমপুর,জেলা-দিনাজপুর‘কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন