1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনুরোধ করছি যেখানে আছেন সেখানে থাকুন: প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অনুরোধ করছি যেখানে আছেন সেখানে থাকুন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে যার যার অবস্থানে থাকতে ফের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারপরও মানুষ সামাজিক দূরত্ব মেনে চলতে চায় না।

শনিবার সংসদের বিশেষ অধিবেশনের ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষ থেকে মানুষের দূরত্ব মেনে চলা আবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না। করোনা আক্রান্ত ব্যক্তি শিবচর থেকে জাহাজে টুঙ্গিপাড়া চলে আসছেন। এতে করোনা টুঙ্গিপাড়ায় ছড়িয়ে পড়ছে। নারায়ণগঞ্জ থেকে অনেক দূর বরগুনায় চলে যাচ্ছে।

তিনি বলেন, করোনো মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। মুখের মাধ্যমে তা ছড়ায়। সে জন্য সবাইকে দূরত্ব মেনে চলতে হবে। কিন্তু কেউ দূরত্ব মেনে চলতে চায় না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করছে। তারপরও এখানে-সেখানে জমায়াতে, আড্ডার ঘটনা ঘটছে।

তিনি করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ অধিবেশন চলছিল।

মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ শুরু হয় জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। শনিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন