1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে গৃহবধূকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ। স্বামী পলাতক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শিবচরে গৃহবধূকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ। স্বামী পলাতক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরের বাঁশকান্দিতে ঘরের আড়ার সঙ্গে থেকে গৃহবধূ সাথী বেগমের (২৭)ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) ১১টায় উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামে মামুন চৌকিদারের বাড়ি থেকে শিবচর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ ধারণা করছে সাথী বেগমকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী মামুন চোকিদার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, বুধবার ভোরে সাথী বেগমের স্বামী মামুন চোকিদার তার শশুর বাড়িতে ফোন করে খবর দেয় সাথী ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সাথী আত্মহত্যা করেছে। সংবাদ শুনে ভাই আনোয়ার হোসেন ও পরিবার লোকজন এসে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এঘটনায় ভোর থেকেই স্বামী মামুন চোকিদার পলাতক রয়েছে। সাথীর পরিবার ও আত্মীয় স্বজনদের দাবী তার স্বামী মামুন চোকিদার তাকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন। নিহত সাথী বেগম দুই ছেলে ও এক মেয়ের মা। নিহত সাথী বেগম বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামের মামুন চৌকিদারে স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিন বাঁশকান্দি গ্রামের আছু মদ্দিন কবিরাজের মেয়ে।

সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দিতো। মাঝে মাঝে অনেক মারধর করতো। এই নিয়ে কয়েকবার শালিস বৈঠক ও হয়েছে। গত কয়েকদিন আগে ওকে মারলে আমরা ফরিদপুর মেডিকেল ৩৬ হাজার টাকা ব্যয়ে ওর চিকিৎসা করাই। আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রাখছে। আমরা চেয়েছিলাম তাকে এই সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বোনকে পুনরায় সংসারে রাখার কথা বললে আমরা তাদের কথা শুনে রেখে যাই।

শিবচর থানার পরিদর্শক তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত জানান, আমরা ঘটনাস্থল থেকে সাথী বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাথী বেগমকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পরে স্পষ্টভাবে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন