1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলার ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুর জেলার ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১০৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমানঃ

দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশু সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত
হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭। আর মাদারীপুর জেলায় আক্তান্ত মোট সংখ্যা দাঁড়ালো ২৫ জন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশু সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটার লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার ডাক্তার স্বামী করোনা আক্রান্ত হন। তিনি নারায়নগঞ্জ থেকে চিকিৎসক স্ত্রীর কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়াটারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছে, ২ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে আছে। এছাড়া সদর উপজেলা ৫ জন, রাজৈরে ২ জন ও কালকিনিতে ১ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন