1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচর হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

শিবচর হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর শিবচর হতে হেরোইন ও ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ সিরাজুল খান, পিতাঃ মৃত আবদুর রাজ্জাক খান এর বসত বাড়ীর ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে ১৮ এপ্রিল ২০২১ইং তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন গুয়াতলা গ্রামস্থ সিরাজুল খান, পিতাঃ মৃত আবদুর রাজ্জাক খান এর বসত বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র মন্ডল(২৮), পিতাঃ মৃত কালাচান মন্ডল সাং-গুয়াতলা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, মোবাইল-০২টি, সীমকার্ড-০১টি এবং মাদক বিক্রিত নগদ ৭৭০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মাদারীপুর র‌্যাব-৮,ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ,অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান,  আসামীকে উদ্ধারকৃত হেরোইন, ইয়াবা ও উদ্ধারকৃত অন্যান্য মালামালসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন