1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর মোটরসাইকেল ও মাহিন্দ্রের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মাদারীপুর মোটরসাইকেল ও মাহিন্দ্রের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পরিবারের আহাজারী

স্টাফ রিপোর্টার- এন মোড়ল, মাদারীপুর
মাদারীপুর মোটরসাইকেল ও মাহিন্দ্রের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফয়জুদ্দিন ফকির(৮০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে বাংলাবাজার ও আনন্দবাজার আঞ্চলিক সড়কে এর দুর্ঘটনা ঘটে। নিহত ফজুদ্দিন ফকির মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদের মৃত রজব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলার বাংলাবাজার ও আনন্দবাজার আঞ্চলিক সড়ক হয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল এসময় উপর দিক থেকে আসা একটি মাহিন্দ্র সাথে সংঘর্ষ হয়ে এতে সড়কে পড়ে গিয়ে মাহিন্দ্রের চাকার নিচে পড়ে গুরুত্ব আহত হয়। আহত অবস্থায় সদর হাসপাতালে স্থানীয়রা নিয়ে আসে কিন্ত তার কয়েক ঘন্টা পর মাদারীপুর সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মো. রিয়াদ মাহামুদ জানান, গুরুত্বর আহত অবস্তায় এক বৃদ্ধ সদর হাসপাতালে আসলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি কিন্ত তার অবস্থা গুরুত্বর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও তাদের যেতে বিলম্ব হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নিহত ব্যাক্তির ময়না তদন্ত করাচ্ছি। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন