1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর বিদ্যুৎতের লাইন নেওয়াকে কেন্দ্র করে ভিক্ষুক পরিবারের উপর হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর বিদ্যুৎতের লাইন নেওয়াকে কেন্দ্র করে ভিক্ষুক পরিবারের উপর হামলা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিধান মজুমদার,বিশেষ প্রতিনিধি।।

মাদারীপুরের সদর থানার কেন্দুয়ায় রাইস মিলের জন্য বিদ্যুৎতের লাইন নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা চালিয়েছে প্রভাবশালীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজৈর থানাধীন বাজিতপুর গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় জাকির হাওলাদার (৫৫), অজুফা বিবি (৮৫), ইয়ামিন হাওলাদার(২২), সালমা বেগম (৩৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইয়ামিন হাওলাদার কে মাদারীপুর সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে প্রেরন করেছে দায়িত্বরত চিকিৎসক।

ঘটনার বিবরনে জানা যায়, জাকির হাওলাদারের বাড়ির উপর দিয়ে বিদ্যুৎতের লাইন নিয়ে রাইস মিল চালাবেন নেসা মোল্লার ছেলে সোহাগ মোল্লা। কিন্তু এতে বাঁধা দেয় জাকির হাওলাদার, এতেই ক্ষুব্ধ হয়ে সোহাগ মোল্লা, ইকবাল মোল্লা, পলাশ মোল্লা ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ভিক্ষুক জাকির হাওলাদার ও তার পরিবারের উপর।

ভুক্তভোগী জাকির হাওলাদার বলেন, আমি প্রতিবন্ধী অনেক কষ্ট করি, ভিক্ষা করে খাই, আমার বাড়ির উপর দিয়া ফোর ফট্টি কারেনের লাইন নিয়া হলার মেশিন চালাইবো, কারেন্টের তার আইন্না ও রাখছে আমাগো বাড়ির লগে নেসা মোল্লার পোলা সোহাগ মোল্লা। আমরা আমাগো বাড়ির উপর দিয়া লাইন নিতে দিমু না দেইক্ষা সোহাগ মোল্লা ওর তার ভাইরা আমাগো উপর হামলা চালাইছে, আমার পোলাডার অবস্থা ভালো না। মাথায়, পিঠে, পায়ে কোপ দিছে, ডাক্তার ফরিদপুর পাঠাইয়া দিছে। আমার মায়ের কপালে ও কোপ দিছে অরা, আমি থানায় মামলা করমু, আমি পুলিশের কাছে সুষ্ঠু বিচার চাই।

হামলার ব্যাপারে ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, আমরা দুপক্ষের মারামারির বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন