1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য সীলগালা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল অনির্দিষ্টকালের জন্য সীলগালা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
লাইসেন্স নবায়ন না করার অভিযোগে মাদারীপুরে সীলগালা করে দেয়া হয়েছে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে শহরের লেকের দক্ষিনপাড়ে অবস্থিত ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটি সীলগালা করা হয়। ভর্তি হওয়া ৮ থেকে ১০জন রোগীকেও হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ডিজিটাল এ্যাপোলো প্রাইভেট হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া মালিকানা দ্বন্দ নিয়েও দীর্ঘদিন ধরে মামলা চলমান। এমন-কি দক্ষ প্যাথলজিস্টও নেই হাসপাতালটিতে। নেই উচ্চসম্পন্ন বিদ্যুতায়নের ব্যবস্থা। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তদন্তে যার সত্যতা পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে। সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদারীপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক জানান, এই হাসপাতালটি বন্ধ করে দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও র‌্যাবসহ প্রশাসনের একাধিক দপ্তরে। সেই চিঠির পরিপেক্ষিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে হাসপাতালটি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন