1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিসোর্টে হামলা চালিয়ে ‘দ্বিতীয় স্ত্রী’সহ মামুনুলকে নিয়ে গেল অনুসারীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

রিসোর্টে হামলা চালিয়ে ‘দ্বিতীয় স্ত্রী’সহ মামুনুলকে নিয়ে গেল অনুসারীরা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানী ঢাকার অদূরে সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে সেখান থেকে তাকে নিয়ে যায় অনুসারীরা।

পুলিশ জানায়, একজন নারীসহ মামুনুলের সেখানে অবস্থানের খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন।

মামুনুল হক বলেছেন, দ্বিতীয় স্ত্রীসহ অবকাশযাপনে গেলে কিছু লোক তাকে নাজেহাল করে।

এদিকে মামুনুলকে অবরুদ্ধ করে রাখার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার অনুসারীরা রিসোর্টের সামনে জড়ো হয়। সন্ধ্যার পর সেখানে হামলা চালিয়ে তারা মামুনুল ও তার স্ত্রী দাবি করা ওই নারীকে সেখান থেকে নিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, এখানে মামুনুল হক একজন নারীকে নিয়ে উঠেছেন- এই খবর পেয়ে এলাকার লোকজন ও ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মী তার কক্ষটি ঘিরে রাখে।

তিনি বলেন, পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। যাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করছেন, তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রাত সাড়ে ৭টায় প্রতি প্রতিবেদন লেখার সময় মামুনুল পাশের একটি ঈদগায় অবস্থান নিয়ে অনুসারীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন