1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লকডাউনে চালু থাকবে জরুরি সেবা ও শিল্পকারখানা: প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

লকডাউনে চালু থাকবে জরুরি সেবা ও শিল্পকারখানা: প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লকডাউনে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার বেইলি রোডের বাসা থেকে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লকডাউনে জরুরি সেবা দেয়- এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

এর আগে করোনা পরিস্থিতির অবনতির কারণে সোমবার থেকে সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

প্রসঙ্গত, টানা চার দিন দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবারের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৫০ রোগী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন