1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

বংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর বংশালে র‌্যাবের বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার।,

gর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০২ এপ্রিল, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.৪০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন মালিটোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। অর্জুন রবি দাশ (৪৫), ২। মোঃ ফজলুল হক (৫৮), ৩। মোঃ জাফর সরদার (৪০), ৪। মোঃ বিপ্লব (৪৯), ৫। শামীম আহমেদ (৫২), ৬। মোঃ মোজাহার (৩৮), ৭। মোঃ পীযুষ (৩৮), ৮। মোঃ মিন্টু (৫০), ৯। মোঃ রবিন (৩২), ১০। মোঃ দেলোয়ার (৪০) ও ১১। মোঃ খোকন (৪৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ (দুইশত আট) পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১ টি মোবাইল ফোন ও নগদ ৩৪,৬৪০/-(চৌত্রিশ হাজার ছয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন